থাইল্যান্ড- বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাবিসিনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত আন্তরিকতা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ সময় সকালে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যাসহ নানাবিধ বিষয় আলোচনা হয়েছে এবং থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিকে আরো জোরদার করার ব্যাপারে দুই প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহ ব্যক্ত করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাবনাময়ী ব্যবসা বানিজ্যের বাজারে বিনিয়োগ করার জন্য থাই প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।



Comments
Post a Comment