হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়!

 দিন কয়েক আগেই ‘স্বাস্থ্যকর পানীয়ের’ তালিকা থেকে বাদ পড়েছিল ‘বোর্নভিটা’। সব ই-কমার্স সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগে বোর্নভিটা না রাখা হয়। এ বার সেই তালিকায় যুক্ত হল হরলিক্স। এই পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিঙ্কস’ ট্যাগটি সরিয়ে নিচ্ছে। বদলে লেখা হয়েছে, ‘ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক’ (এফএনডি)।



Comments