পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এটি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে নার্সারি দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে প্রতিষ্ঠানটিতে।
এখানে বাংলা সংস্করণের পাশাপাশি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সন চালু রয়েছে। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত এটি চালুর প্রস্তুতি চলছে।এরই মধ্যে পার্বত্য জেলাগুলোর সীমানা পেরিয়ে সমতল অঞ্চলেও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সুনাম ছড়িয়ে পড়েছে।
প্রাকৃতিক পরিবেশে সুপরিসর ও মানসম্মত শ্রেণিকক্ষ ২০০৫ সালে খাগড়াছড়ি শহরের উপকণ্ঠে সেনানিবাসের প্রবেশমুখে সাড়ে ৯ একর জায়গা নিয়ে গড়ে ওঠে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয়।
২০০৭ সালে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় নবম শ্রেণি, ২০০৮ সালে উক্ত বিভাগসহ দশম শ্রেণি,২০০৯ সালে এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া ২০০৬ সালের জুলাই মাসে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কলেজ শাখার কার্যক্রম শুরু হয় ও ২০০৮ সালে প্রতিষ্ঠানরি শিক্ষার্থীরা প্রথম বারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়াও ২০১৪ সালে নার্সারি শ্রেণিতে ইংরেজি ভার্সন কার্যক্রম শুরু হয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখায় সর্বমোট ৮১ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। যার পুরুষ শিক্ষক- ৪৭ জন এবং নারী শিক্ষক- ৩৪ জন। বর্তমানে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজারের উপরে।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার পরিবেবশ ও মানে খুশি অভিভাবকরা ও শিক্ষার্থীরা। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী রিসেন্তি চাকমা বলেন, কলেজের শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিয়ে থাকেন। না বুঝলে বার বার বুঝান। যার কারণে বাসায় গিয়ে প্রাইভেটের প্রয়োজন পড়ে না।
অভিভাবক ক্ষেত্র মোহন ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে শিক্ষার মান অত্যন্ত ভালো। শিক্ষকরা যতœসহকারে শিক্ষা দেন। শিক্ষার্থীরা নিরাপদে থাকেন।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতায় খাগড়াছড়ি ব্রিগেডের তত্তবাবধানে পরিচালিত। খাগড়াছড়ি পার্বত্য পার্বত্য জেলায় বসবাসরত সকল ধর্ম, বর্ণ,গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের সন্তানদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, দেশপ্রেম জাগ্রত করা, মান সম্মত শিক্ষা প্রদান ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক সিহেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডারের সভাপতিত্বে শিক্ষা বোর্ড অনুমোদিত দুই বছরের জন্য ৭ সদস্যের পরিচালনা পর্ষদ নিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালিত হয়ে আসছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শতভাগ পাশসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতি বছর জেলার সর্বাধিক সর্বাধিক এ+ প্রাপ্তিসহ শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সনদপ্রাপ্ত। জেলা, উপজেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রতিষ্ঠানটি সুনাম অর্জন আসছে।



Comments
Post a Comment