শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে হায়দরাবাদের ১ রানের জয়

 রীতিমতো অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য! শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে ১ রানে হারিয়েছে হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো প্যাট কামিন্সের দল।

বৃহস্পতিবার (২ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ তুলে হায়দরাবাদ। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন নীতিশ কুমার। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের একদম শেষ বলে গিয়ে ১ রানে হেরেছে রাজস্থান।

হায়দরাবাদের ছুঁড়ে দেওয়া ২০০ পেরোনো পুঁজি তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় সফরকারীরা। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জস বাটলার এবং দলপতি সাঞ্জু স্যামসন।

অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে দিয়ে শুরুটা করেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সু্যোগ পেয়েছে অভিজ্ঞ এই পেসারও আস্থার প্রতিদান দেন। ভুবির ব্যাক-অফ লেংথের বলে মার্কো জানসেনের তালুবন্দি হয়ে ‘গোল্ডেন ডাক’ উপহার দেন বাটলার। আউট হয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না মারকুটে এই ওপেনার।

এরপর ব্যাট হাতে নেমে অধিনায়ক স্যামসনও হতাশ করেন। ভুবেনেশ্বরের আউটসাইড অফের বুমেরাং গতির বলে সাঞ্জুর মিডল-স্ট্যাম্পই উড়ে যায়। তিন বল মোকাবিলায় রানের খাতা খোলার আগেই ফেরেন উইকেটকিপার এই ব্যাটার।

জোড়া উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। সেখান থেকে দলের হাল ধরেন ওপেনার জয়সওয়াল এবং রিয়ান পরাগ। এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে সচল থাকে রাজস্থানের রানের চাকা।

এই জুটিতে ১০ ওভারেই দলীয় ১০০ পেরিয়ে যায় সফরকারীরা। তবে দলীয় ১৩৫ রানের মাথায় নটরাজনের আউটসাইড অফের এক ইয়ার্কারে পরাস্থ হন জয়সওয়াল। ফেরার আগে ৭ চার ও ২ ছক্কায় সাজান ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস।

দুই ওভার ব্যবধানে ফেরেন পরাগও। প্যাট কামিন্সের বলে দলীয় ১৫৯ রানের মাথায় মার্কো জানসেনের হাতে ধরার পড়ার আগে ৪ ছক্কা ও ৮ চারে ৪৯ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি।

Comments