ট্রাম্পের নির্দেশেই পর্নো তারকাকে ঘুষ

 





সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়া হয়েছে। সোমবার (১৩ মে) এমনটাই জানালেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন।

সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে জবানবন্দি দেওয়ার সময় তিনি এ কথা বলেন। কোহেন বলেন, তিনি ট্রাম্পের নির্দেশনায় এবং তার লাভের জন্যই এটি করেছেন। ঘুষ দেয়ার সময়ের একটি ফোন রেকর্ডও সামনে এসেছে। ২০১৬ সালের ২৮ অক্টোবর ট্রাম্পকে কল দিয়ে পাঁচ মিনিটের বেশি সময় কথা বলেছিলেন কোহেন। ওই দিনই স্টর্মির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছিল।

কোহেন আরও বলেন, তিনি স্টর্মির আইনজীবীর কাছে ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার হস্তান্তর করেছিলেন। স্টর্মি পরবর্তিতে মুখ বন্ধ রাখতে সমঝোতা চুক্তি এবং অতিরিক্ত নথিতে স্বাক্ষর করেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিলো। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। সূত্র: দ্য গার্ডিয়ান

Comments