মধ্যরাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ইচ্ছে করেই ভিজছেন অনেকে
পুরো এপ্রিল জুড়ে ছিল তাপপ্রবাহ। টানা তাপপ্রবাহের মধ্যে অসস্তিতে কেটেছে নগরবাসীর জীবন। তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। বিপর্যস্ত ছিল রাজধানীবাসীও। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর-মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। অনেকে ছাদে উঠে ভিজেছেন বৃষ্টির পানিতে। বৃষ্টি যেন জীবনের গতি আরও ছন্দময় করে দিয়েছে। আকাঙ্খিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় ঝুম বৃষ্টি। অনেক এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। রাজধানীর পুরান ঢাকার লালবাগ, মালিবাগ, মৌচাক, রামপুরা, বনশ্রী, কারওয়ান বাজার, ফার্মগেটসহ রাজধানীর অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়।
বৃষ্টির দেখা পেয়ে গভীর রাতে বৃষ্টিতে ভিজতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন মালিবাগের শফিকুল ইসলাম।



Comments
Post a Comment