ফেন্সিডিলসহ মনোয়ারা বেগমকে গ্রেফতার

 




৪৬ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে মনোয়ারা বেগমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনোয়ারা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডের হাট নেওয়াশী পাড়ার বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে  মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগমকে (৩৮) ৪৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত মনোয়ারার বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments