৭ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক রোনালদোর
আল-নাসরের জার্সিতে রীতিমত ইতিহাস লিখছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগেও গড়লেন নতুন মাইলফলক। রোনালদোর হ্যাটট্রিকে জয় পেয়েছে আল-নাসর। সর্বশেষ ৭ ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন সি’আর সেভেন।
রোববার (৫ মে) কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল-আউয়াল পার্কে আল-ওয়েহদাকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গ্লোবাল ওয়ানরা। পর্তুগিজ তারকার হ্যাটট্রিকের দিনে একটি করে গোল করেছেন ওটাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।
ম্যাচজুড়ে দাপট নিয়ে লড়ে নাসর। প্রথমার্ধে জোড়া আঘাত হানেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের পঞ্চম ও ১২তম মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সি’আর সেভেন।
এরপর ম্যাচের ১৮তম মিনিটে ওটাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় গ্লোবাল ওয়ান।



Comments
Post a Comment