জুমার নামাজ পড়ে ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু!
পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ! আর সেই ভার বেশিক্ষণ সইতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাদেকুর রহমান ভূঁইয়া (৫০) নামে এক পিতা। চারদিন আগে নিজের ছেলেকে দিয়েছিলেন কবর। সেই ছেলের কবরে বেড়া দিতে গিয়ে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে!
শুক্রবার (৩ মে) আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুর রহমান ওই এলাকার মৃত মলাই উদ্দিন ভূঁইয়ার ছেলে। এ ঘটনা শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামে।
নিহত সাদেকুর রহমানের স্বজনরা জানান, সম্প্রতি সাদেকুর রহমানের ছোট ছেলে শাহাদাতের বায়না অনুযায়ী তাকে মোটরসাইকেল কিনে দেন। গত সোমবার (২৯ এপ্রিল) দুই বন্ধুসহ শহরের ভাদুঘর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে বন্ধুরা বাঁচলেও মারা যান শাহাদাৎ। আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ জুমার নামাজের পর ছেলের কবরে বেড়া দিতে বাঁশ কাটতে গেলে সেখানে স্ট্রোক করে সাদেকুর রহমান। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



Comments
Post a Comment