৭ দিন মদ বিক্রি বন্ধ!

 




মে মাসের তৃতীয় সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহ মিলিয়ে মোট সাত দিন মদ বেচাকেনা বন্ধ থাকবে কলকাতায়। চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে । বাকি আরও তিন ধাপ। নির্বাচনের আরচণবিধি অনুযায়ী যেসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলোও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকে।

তবে কলকাতায় একটানা সাত দিন মদ বিক্রি বন্ধ থাকবে না। আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও মহানগরীতে মদের দোকান বন্ধ থাকবে। 

আগামী ১ জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ বিক্রি বন্ধ থাকবে। আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনার ক্ষেত্রেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে না কলকাতায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

Comments