ইউটিউবের আয়ে মসজিদ নির্মাণ করে দাউদ কিমের স্বপ্ন পূরণ

 




অবশেষে সব বাধা কাটিয়ে মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কে-পপ তারকা থেকে মুসলিম হওয়া দাউদ কিম। মসজিদ নির্মাণে বাধা প্রাপ্ত হয়েছেন কয়েকবার। কিন্তু ইনচিওনে ওই মসজিদটি শেষ পর্যন্ত তিনি নির্মাণ করেছেন।

এই কাজে সফল হওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দাউদ কিম। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটা সম্পন্ন করতে পারলাম। সবার সহযোগীতায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। আমি জানি যে, এটা নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন। কিন্তু আমি আমার স্বপ্নপূরণে কখনো হাল ছেড়ে দিইনি। ধন্যবাদ সবাইকে।’

দাউদ কিম মূলত দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী। সারাজীবন বিনোদন জগত থেকে নাম যশ কামিয়ে শেষমেশ ধর্মে-কর্মে থিতু হয়েছেন। কিন্তু যে দেশের তিনি নাগরিক, সে দেশের অধিকাংশ মানুষই ধর্মহীন। তাই এমন দেশে মসজিদ নির্মাণ সহজ বিষয় ছিল না।

 

Comments