রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার

 




রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৩ মে) ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি সূত্র গণমাধ্যমকে জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১২ মে) সকাল ৬টা থেকে সোমবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪০৫ পিস ইয়াবা, ৩.৫ গ্রাম হেরোইন, ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

Comments