হেড-অভিষেক ঝড়ে ৬২ বল বাকি রেখেই জিতলো হায়দরাবাদ

 




এলেন, দেখলেন, জয় করলেন!

এমন বললেও ভুল হবে না। ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের ওপর ট্র্যাভিস হেড এবং অভিষেকে শর্মা যেভাবে তাণ্ডব চালালেন; তাতে বিষয়টা এলেন, দেখলেন এবং জয় করলেন-এর মতই। এই দুই ওপেনারের ঝোড়ো ইনিংসে ভর করে ৬২ বল বাকিতেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। এই জয়ে প্লে-অফের স্বপ্ন আরও পাকাপোক্ত করলো প্যাট কামিন্সের দল।

বুধবার (৮ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ তুলে লখনৌ। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন আয়ুশ বাদোনি।

লক্ষ্য তাড়া করতে নেমে ৯ দশমিক ৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। দলের ১০ উইকেটের জয়ে ৩০ বলে ৮ চার ও ৮ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন হেড।

Comments