সঙ্গী রূপে বাঘের খোঁজে জাহারা মিতু
ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের ক্রাশ জাহারা মিতু। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবে খ্যাতি রয়েছে তার। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭' সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পদচারণা শুরু জাহারা মিতুর। ২০১৯ সালে শাকিব খানের বিপরীতে 'আগুন' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'জয় বাংলা' ২০২২ সালে মুক্তি পায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সরব এই নায়িকা প্রায়ই নিজের ছবি কিংবা কবিতা পোস্ট করে নেটিজেনদের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখেন। তার এসব কবিতা বা ছবি ভক্তদের নানা সময়ে দারুণভাবে আকৃষ্ট করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মে) জাহারা মিতু তার প্রোফাইল পিকচারে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, 'আমার বাঘ হও'।
ছবিতে নায়িকা মিতুর সাথে একটি চিতা বাঘ দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করার সাথে সাথে নায়িকার ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। শুধু কি তাই, অনেক ছেলে ভক্তরাই নায়িকার সঙ্গীরূপী বাঘ হবার ইচ্ছে পোষণ করেছে। মাত্র তিন ঘণ্টায় ছবিতে লাইক ও রিয়্যাক্ট পড়েছে হাজারের কাছাকাছি। আর কমেন্ট এসেছ এক শ'র বেশি। জীবনে বাঘের মতো ক্ষিপ্র ও তেজী কাউকে খুঁজছেন কি না সে বিষয়েই চলছে নেটিজেনদের জল্পনা কল্পনা।
অভিনেত্রী এবং উপস্থাপিকা হবার পাশাপাশি জাহারা মিতু একজন কবি ও লেখিকা। ২০২৩ ও ২০২৪ বইমেলায় তার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ'র শিরোনাম 'প্রেমিকার নাম কবিতা'।
১০০টি কবিতা নিয়ে বইটি বেশ সাড়াও ফেলেছিল। মিতুর দ্বিতীয় কবিতার বই 'তুই আমার না পাওয়া ভালোবাসা'। এতেও ১০০টি কবিতা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকাই সুপারস্টার শাকিব খানের 'আগুন' সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে মিতু পদার্পণ করলেও দুর্ভাগ্যজনকভাবে সিনেমাটি আজো প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। ওপার বাংলার সুপারস্টার দেবের সাথে 'কমান্ডো' শিরোনামে একটি সিনেমা শুরু হলেও আজো শেষ হয়নি।এছাড়া তার মুক্তিপ্রতীক্ষিত ছবির তালিকায় আরও তিনটি সিনেমা রয়েছে।



Comments
Post a Comment