সৌদি ফেরত অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে সৌদি ফেরত স্ত্রীকে (এক সন্তানের জননী) নিজ হাতে গলা কেটে হত্যা করেন স্বামী। এরপর নিজেই অস্ত্র নিয়ে থানায় হাজির হন।
রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের কদ্দুস আলীর ছেলে সফর আলীর (৩৫) সঙ্গে মৌলভীবাজারের ৩নং পুল শ্রীমঙ্গল এলাকার রমিজ মিয়ার মেয়ে শিল্পী বেগমের (২২) বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। গত ১০ মার্চ স্বামী ও সন্তানকে দেশে রেখে প্রবাসে (সৌদি আরব) পাড়ি জমান শিল্পী বেগম। শনিবার প্রবাস থেকে দেশে ফেরেন শিল্পী বেগম।
পরে স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন সফর আলী। স্ত্রীর (শিল্পীর) গর্ভের সন্তানের পিতা কে? এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাতেই ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে রবিবার সকালে পুনরায় ঝগড়া হতে থাকলে বেলা ১১টায় সফর আলী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেন।



Comments
Post a Comment