বিয়ে করতে চান না সুপারস্টার প্রভাস, জানালেন কারণ
রূপালি পর্দার স্টারদের নিয়ে জল্পনা-গুঞ্জনের শেষ নেই। কেউ বিয়ে করেন, কেউ বিচ্ছেদ। বছরব্যাপী দুনিয়াজুড়ে চলতে থাকে টালবাহানা। সম্প্রতি গুঞ্জন উঠেছিল দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিয়ের। তবে সে গুঞ্জনে মুখ খুলেছেন অভিনেতা। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলছে অভিনেতা নিজেই জানিয়েছেন চল্লিশ বসন্ত পার করেও তিনি এখনো সিঙ্গেল আছেন। বিয়ে না করার কারণও জানিয়েছেন তিনি।
প্রভাস জানান, ‘আমি খুব শিগগিরই বিয়ে করছি না। আমার নারী ভক্তদের মন ভাঙতে চাই না।’ তবে তাতেও জল্পনা মেটেনি অনুরাগীদের। এর আগে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী আনুশকার সঙ্গে নাম জড়ায় তার। শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কেও ছিলেন তিনি। যদিও, আনুশকা বা প্রভাস কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শুধু আনুশকা শেঠি নয়, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও প্রভাসের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি কৃতির সঙ্গে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও প্রভাসের সঙ্গে সবচেয়ে বেশি গুঞ্জন হয়েছে দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠিকে নিয়ে। তাদের বিয়ে নিয়েও নানা রকম কথা চাউর হয়েছে বিভিন্ন সময়। তবে শেষ পর্যন্ত তার কিছুই হয়নি।
উল্লেখ্য, প্রভাস এখন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ জুন। এই সিনেমায় প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসন, দীপিকা পাডুকোন, দিশা পটানি।



Comments
Post a Comment