এবার রাফা শহরে বড় হামলার ইঙ্গিত ইসরাইলি সেনাদের
গাজার রাফা শহরে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে ইসরাইলি সেনারা। এতে আতঙ্কে শহরটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে লাখো ফিলিস্তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী গাজার রাফাহ শহরে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
সময়ের সাথে সাথে শহরটিতে হামলার তীব্রতা বাড়াচ্ছে তারা। নতুন করে মধ্য রাফায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী। এরমধ্যে আতঙ্কে রাফা ছেড়ে তিন লাখ ফিলিস্তিনি আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন।
এখন মধ্য রাফা ছাড়তে লোকজনকে লিফলেট, বার্তা, ফোনকল, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে নির্দেশ দিচ্ছে ইসরাইল।এদিকে, ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭১ জনে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরাইলি জিম্মিদের আজ মুক্তি দিলে, আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব।



Comments
Post a Comment