ঈদ ঘিরে জঙ্গি হুমকি নেই, থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা: র্যাব ডিজি
জঙ্গি হুমকি নেই তারপরও সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই সারাদেশে ঈদ জামাতের নিরাপত্তা নেয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ।
এদিকে, ঈদের প্রধান জামাত ঘিরে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। জায়নামাজ ছাড়া দাহ্যজাতীয় কোনো কিছু সঙ্গে না আনতে মুসুল্লীদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
ঈদের প্রধান জামাত ঘিরে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ।
প্রতিবারের মতো এবারো রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গণমান্য ব্যক্তিবর্গের ঈদ জামাত আদায়ের কথা রয়েছে জাতীয় ঈদগাহে। তাই সব ধরনের ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিকটিই প্রধান বিবেচ্য।
এরই ধারাবাহিকতায় হাজার খানেক পুলিশ শুধু জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরায় দৃষ্টি থাকবে তাদের।
র্যাবের পক্ষ থেকেও ঈদগাহ ময়দান পরিদর্শন করা হয়। ডিজি বলেন, দেশব্যাপী নিরাপত্তা দেবেন তারা।
সড়ক শৃঙ্খলার পাশাপাশি চুরি,ডাকাতি ছিনতাই রোধে বিশেষ পরিকল্পনা নেয়ার দাবি র্যাব-পুলিশের।



Comments
Post a Comment