ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়েছে। শনিবার (২২ জুন) সকালে দেশটির রাজধানী নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্রধানমন্ত্রী রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে হায়দ্রবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী।

আজ দু'দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে কানেক্টিভিটি, লজিস্টিক, এনার্জিসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পাবে। কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথাও রয়েছে। বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হতে পারে।

Comments