বুথ ফেরত জরিপে এগিয়ে মোদির জোট
ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট শেষ হয়েছে শনিবার (১ জুন)। ভোট শেষে ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১৪৩টি আসন। বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।
আনুষ্ঠানিক ফলাফল উল্টে না গেলে প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।
এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। উল্লেখ্য, এক্সিট পোল অনেক সময় ভুল প্রমাণিত হয়। সূত্র: এনডিটিভি



Comments
Post a Comment