টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখাবে যে চ্যানেল
তারিখ অনুযায়ী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪ সালের জমজমাট আসর। ক্রিকেটভক্তদের অনেকে এরই মধ্যে ভাবছেন কোথায় দেখবেন খেলা। বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে নাগরিক টিভি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘরে বসে আরামে দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলোই ম্যাচের সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।
আগেই শোনা যাচ্ছিল, নাগরিক টেলিভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখাবে। গত ২৩ মে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। ওইদিন নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা দেন। দুপুর ১২ টায় ঢাকাক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে এ ঘোষণা দেন তিনি। নাভিদুল জানান, বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল নাগরিক টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে।



Comments
Post a Comment