উচ্ছেদের আগেই সব গুটিয়ে পালাচ্ছে সাদিক এগ্রো

 



বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে খালের ওপরে থাকা বিভিন্ন টিনের ঘর ও রিকশা গ্যারেজের টিন খুলে নেয় দখলদাররা। রিকশাগুলো বের করে দূরে নিয়ে রাখা হয়। আর খালের ওপর অবৈধ বসবাসকারীরা তাদের আসবাবপত্র বের করে নেয়। এরপর টিন-বাঁশসহ বিভিন্ন জিনিস খুলে নিতে শুরু করে। 

অবৈধ বসবাসকারীরা জানান, ঘরভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ টাকা নিতো স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তবে আলোচিত ছাগলকাণ্ডের সাদেক এগ্রোর কাউকে দেখা যায়নি। খালের পাশে অফিস ও খামারে আগের মতোই রয়েছে গরু-ছাগল।

Comments